উত্তরদিনাজপুর

রাতের অন্ধকারে ধর্ষণের শিকার এক মানিসক ভারসাম্যহীন ও ভবঘুরে আদিবাসী মহিলা

আদিবাসী মহিলাকে ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দক্ষিন দিনাজপুর জেলার  কুশমন্ডি থানার দেহাবন্ধ এলাকার ঘটনা। জানাজায় সোমবার সকালে দেহাবন্ধে  একটি ভাঙ্গা ব্রীজের নিকট ধর্ষনের শিকার মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আদিবাসী ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে। তাঁকে প্রথমে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা করার পর মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ জেলা হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

        পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহবন্দ এলাকার হাটপাড়ায় বাপের বাড়ি মানিসক ভারসাম্যহীন ও ভবঘুরে আদিবাসী ওই মহিলা রবিবার রাতে ধর্ষণের শিকার হন। এলাকারই ভাঙ্গাব্রিজ নামের একটি সেতুর পাশে সোমবার সকালে তাঁকে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষণের শিকার মহিলাকে উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত রামপ্রবেশ শর্মা নামের একজনকে গ্রেফতারও করে  ,তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চলছে।  এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধর্ষণের শিকার অসহায় ওই মহিলার বাপের বাড়ি হাটপাড়া গ্রামেই। স্বামী পরিত্যক্তা মহিলার বাবা মা দুইজনেই বহুদিন আগে মারা গিয়েছেন। মানসিক ভারসাম্য হারিয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/4vLTu7_EQiQ